Chup review - 2022 | চুপ রিভিউ

Chup review

প্রথমেই ধন্যবাদ জানাবো এনিসাবটাইটেল ওয়েবসাইটকে যার মাধ্যমে আমরা খুব দ্রুতই English Subtitles অথবা SRT file ডাউনলোড করতে পারি যারা আমাদের দ্রুত নিজের ভাষায় মুভি উপভোগ করতে সাহায্য করছে প্রতিনিয়ত। এই সাইটের মাধ্যমে আপনি আপনার পছন্দের মুভি খুজতে পারেন এবং English Subtitle Download করুন।

সিনেমা নিয়ে রিভিউ করা কিছু ফিল্ম ক্রিটিকস বিভৎস ভাবে পরপর খু-ন হতে থাকে।পুলিশের ধারণা সিরিয়াল কিলারের কাজ।

কিন্তু কেন?
ক্রিটিকস রা কি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ নাকি অভিশাপ?

ফিল্ম ক্রিটিকস, রিভিউ, রেটিং শব্দগুলো এখনকার সময়ে খুবই চর্চিত। একটা সিনেমা রিলিজ হওয়ার আগে থেকেই চর্চা শুরু হয়।সিনেমাপ্রেমীদের একটা অংশ আবার তাদের উপর ডিপেন্ড করে সিনেমা দেখে।কিন্তু ক্রিটিকস রা কি আসলে বিশ্বস্ততার সহিত রিভিউ দেয়?
একেক ক্রিটিকস একেক মতামত, যার পপুলারিটি বেশী তার কথা মানুষ বিশ্বাস ও করে বেশী।কিন্তু একজনের কথার উপর কি একটা সিনেমার ভার্ডিক্ট দেওয়া যায়?
একজন ডিরেক্টরের অনেক সাধানার ফল কে একমুহূর্তে ধূলিসাৎ করা কি জাস্টিস?

Chup review - 2022 | চুপ রিভিউ



এখানে বিভিন্ন মত আসতে পারে।দর্শকরা বলতে পারেন তারা রিস্ক নিয়ে কেন সিনেমাহলে যাবে যেখানে ক্রিটিকস রা রয়েছে আগে থেকেই ভার্ডিক্ট দেওয়ার জন্য। অনলাইন রয়েছে হাজার হাজার রিভিউ পড়ার জন্য। কিন্তু সেই ক্রিটিকস রাই যদি বায়াসড হয়ে রিভিউ দেয় আর একটা সিনেমার ক্ষতি হয় তখন!

Chup সিনেমার মুল কনসেপ্ট হলো এই ক্রিটিকস আর দর্শকদের পার্থক্য দেখানো।সিনেমার দর্শকরাই হলো আসল ক্রিটিকস। একটা সিনেমা ভালো নাকি মন্দ,বক্স অফিসে চলবে কি না সেটা ঠিক করবে দর্শক কোন নির্দিষ্ট ক্রিটিকস না।

বলিউডের বর্তমান পরিস্থিতি তে একটা পারফেক্ট কনসেপ্টের সিনেমা নিয়ে হাজির হয়েছেন R balki..
ডিরেক্টর হিসেবে যেমন জিনিয়াস, রাইটার হিসেবেও তেমন।
দুলকার সালমান,সানি দেওল আর শ্রেয়া মিলে পর্দায় সেটা উপস্থাপন করেছে টু দ্যা পয়েন্টে।
দারুণ স্টোরি টেলিং,রেট্টো মিউজিক আর বিজিএম মিলে পারফেক্ট একটা আবহ সৃষ্টি করেছে স্ক্রীনে।

Chup review - 2022 | চুপ রিভিউ



অবশ্যই কোন দুর্দান্ত টুইস্ট বা গা হিম করা রিভেঞ্জ থ্রিলার না কিন্তু সম্পুর্ণ ফ্রেশ কনসেপ্টে ঠিক যতটা পর্দায় দেখানো যায় সেটা দেখিয়েছে এই সিনেমা।
এই পেইড রিভিউ এর যুগে ক্রিটিকস দের এভাবে চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য যে সাহস করেছেন ডিরেক্টর সেজন্য নিসন্দেহে প্রসংশার দাবীদার।

বলিউডের ক্রিয়েটিভিটি যে পুরোপুরি হারিয়ে যায় নি তার উদাহারণ এই সিনেমা।
অনেকদিন পর বলিউড এমন পাওয়ারফুল কনসেপ্ট আর পাওয়ারফুল পারফরম্যান্সের কোন সিনেমা উপহার দিলো।

বিজ্ঞাপনগুলি এখানে দেখানো হবে

মন্তব্যসমূহ

সংরক্ষণাগার

যোগাযোগ ফর্ম

প্রেরণ

ব্লগ অনুসন্ধান করুন