Mass movie review - মাস মুভি রিভিউ - 2021
Mass movie review
প্রথমেই ধন্যবাদ জানাবো এনিসাবটাইটেল ওয়েবসাইটকে যার মাধ্যমে আমরা খুব দ্রুতই English Subtitles অথবা SRT file ডাউনলোড করতে পারি যারা আমাদের দ্রুত নিজের ভাষায় মুভি উপভোগ করতে সাহায্য করছে প্রতিনিয়ত। এই সাইটের মাধ্যমে আপনি আপনার পছন্দের মুভি খুজতে পারেন এবং English Subtitle Download করুন।
Directed by - Fran Kranz.
Written by - Fran Kranz.
Genre - Drama.
Running Time - 1 Hours 50 Minutes.
এক স্কুল শ্যুটার ও তার ভিক্টিমের বাবা-মা একটি চার্চে মিলিত হয় তাদের ট্রাজেডিটি নিয়ে কথা বলার জন্য...
আমেরিকায় ম্যাস শুটিং এই মুহুর্তে একটা হট টপিক। গত কয়েক বছরে রেকর্ড সংখ্যক এমন ঘটনা ঘটেছে। এই ট্রাজেডিগুলোকে কেন্দ্র করে গান রাইটস নিয়ে চলছে তুমুল বিতর্ক। "ম্যাস" মুভিটি এই কনভারসেশনকে নিয়ে এসেছে আরো পার্সোনাল লেভেলে।
একটা ট্রাজেডির দুই প্রান্তে থাকা কিছু মানুষকে একটা ঘরে এনে ফেললে একটা বেশ টানটান কথোপকথনের স্টেজ তৈরি হয়ে যায়। "ম্যাস" একটি সম্পূর্ণ কথোপকথন-নির্ভর মুভি। মুভির ৮০ শতাংশ একটা রুমে সংঘঠিত হয়েছে। মুভির সিনারিওর সাথে ম্যাচ করে এমন কথোপকথন ও চরিত্রগুলোর মাঝে বোঝাপড়ার বিশ্বাসযোগ্য প্রগ্রেশন দেখিয়ে "ম্যাস" এনগ্রোসিং একটা এক্সপেরিয়েন্স উপহার দেয়।
সন্তান যাই করুক না কেন, মা-বাবা সবসময় তাদের পক্ষে থাকার চেষ্টা করেন। "ম্যাস" এর সেন্ট্রাল কনফ্লিক্টটি গড়ে উঠেছে এই পার্স্পেক্টিভকে কেন্দ্র করে। স্কুল শুটার হেইডেনের বাবা-মা তাদের সন্তান যে জঘন্য একটি কাজ করেছে তা অবশ্যই বিশ্বাস করেন। কিন্তু ছেলেটিকে তারা বড় করেছেন বলে হেইডেনকে তারা এতোটা ব্ল্যাক এন্ড হোয়াইট হিসেবে দেখেন না। তার ভিক্টিম এভানের বাবা-মা আসছেন বিপরীত একটা দিক থেকে৷ তাদের কাছে এই কিশোরটি দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, তার মধ্যে মনুষ্যত্বের কোনো ছিটেফোঁটা দেখেন না তারা। তার বাবা-মা ছেলেটিকে সামলে রাখতে পারেন নি বলে তাদের বিশ্বাস। এই দুটি অপিনিয়নই বেশ ইমোশনাল এবং "ম্যাস" এর চার্চরুমটিতে এই ইমোশনের একটা বিস্ফোরণ দেখি আমরা।
সন্তানকে যন্ত্রনাদায়ক একটি মৃত্যুর মধ্যে দিয়ে যেতে হয়েছে, এটা যেকোনো বাবা-মার কাছেই মেনে নিতে না পারার মতো একটা ব্যাপার। সন্তান খুনের মতো এতো বড় একটি অপরাধ করেছে, এটি যেকোনো বাবা-মার জন্য ততোটাই লজ্জ্বার। "ম্যাস" এই দুই মনোভাবকেই তুলে এনেছে কোনো রাখঢাক না রেখে৷ একজন ভিক্টিমের বাবা-মার কষ্ট দেখানো মোটামুটি স্ট্রেইট ফরোয়ার্ড একটি বিষয়। কিন্তু একজন ক্রিমিনালের বাবা-মা কিভাবে তার সন্তানের ক্রাইমকে দেখেন, সেটা আরো কমপ্লেক্স৷ "ম্যাস" সেটি দেখাতে পেরেছে অত্যন্ত এফেক্টিভলি। এমন বাবা-মার যে সব জিনিসগুলো তাদের সন্তানের স্মৃতির সাথে রেকোনসাইল করতে হয়, তার বিশ্বাসযোগ্য একটা পোট্রেয়াল দেখি আমরা৷ ভিক্টিমের বাবা-মার যন্ত্রণাটিও উঠে এসেছে তার যথাযোগ্য গভীরতা নিয়ে।
"ম্যাস" যে সিনারিওটি তুলে এনেছে সেটি সেল করার জন্য যথোপযুক্ত অভিনয়ের সাহায্য চাই, "ম্যাস" সেটা দিয়ে গেছে চমৎকার একটি এনসেম্বল পারফর্মেন্স দিয়ে৷ মুভির দুই বাবা-মার কেমিস্ট্রি ছিল অসাধারন। রিড বার্নি ও জ্যাসন আইজ্যাকস বাবাদের এগ্রেসিভনেসটি এবং অ্যান দাউদ ও মার্থা প্লিমটন মা-সুলভ অনুভূতি ও কমনীয়তাটি তুলে এনেছেন দারুণভাবে। তাদের ব্যাক এন্ড ফোর্থ ছিল তাকিয়ে থাকার মতো। মুভিটির এরকম একটা ট্রাজেডিকে আরো কাছ থেকে দেখার লক্ষ্যটি পূরণে তাদের সাহচার্য কমেন্ডেবল।
"ম্যাস" ম্যাস শুটিং এর মতো একটি ঘটনার সকল দিক বজায় রেখে তার আফটারম্যাথের একটি মানবিক চিত্র তুলে আনতে চেয়েছে। সেটিতে মুভিটি সম্পূর্ণ সফল এবং ফুল মার্কস পাবে। আনকমফরটেবল কনভারসেশন তুলে আনে এমন মুভি যদি দেখতে চান, "ম্যাস" মাস্ট রেকমেন্ডেড।
বিজ্ঞাপনগুলি এখানে দেখানো হবে

মন্তব্যসমূহ