Tenet Review - 2020 | টেনেট
Tenet Review
Directed by - Christopher Nolan.
Written by - Christopher Nolan.
Starring - John David Washington, Robert Pattinson, Elizabeth Debicki, Dimple Kapadia, Michael Caine, Kenneth Branagh.
Genre - Action, Sci-fi.
Running Time - 2 Hours 30 Minutes.
প্রথমেই ধন্যবাদ জানাবো এনিসাবটাইটেল ওয়েবসাইটকে যার মাধ্যমে আমরা খুব দ্রুতই English Subtitles অথবা SRT file ডাউনলোড করতে পারি যারা আমাদের দ্রুত নিজের ভাষায় মুভি উপভোগ করতে সাহায্য করছে প্রতিনিয়ত। এই সাইটের মাধ্যমে আপনি আপনার পছন্দের English subtitle movie খুজতে পারেন এবং English Subtitle Download করুন।
টাইম ইনভারশন ব্যবহার করে কেউ মানবজাতিকে উধাও করে দেয়ার চেষ্টা করছে। অজ্ঞাতনামা এক সিক্রেট এজেন্টের ঘাড়ে দায়িত্ব পড়ে এই বিপর্যয় থামানোর।
থিওরেটিক্যাল ফিজিক্সের কঠিন সব কনসেপ্ট ব্যবহার করে ব্রেইন টিজার মুভি তৈরির ধারায় এবার নোলান নিয়ে এসেছেন "টেনেট"। যথারীতি মুভিটি দেখার পর যা ঘটছে তার আগামাথা ধরতে পারাটা একটা দক্ষযজ্ঞে পরিণত হয়। নোলানের কমপ্লেক্স ন্যারেটিভ তৈরির দক্ষতার আরেকটা প্রমাণ যেটি। ওনার ডিরেক্টেড মুভিগুলোর মধ্যে "টেনেট" সবচেয়ে জটিল রুপে দেখা দিলেও নোলান যে আরেকটি বুদ্ধিদীপ্ত সিনেম্যাটিক এক্সপেরিয়েন্স নিয়ে এসেছেন তাতে সন্দেহ নেই।
"ব্ল্যাকক্ল্যান্সমেন" খ্যাত জন ডেভিড ওয়াশিংটন মুভিটির অজ্ঞাতনামা "প্রোটাগনিস্ট"। একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়ার পর যাকে গোপন একটি মিশনের দায়িত্ব দেয়া হয়, যার সাথে মানবজাতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জড়িত। পৃথিবীর বিভিন্ন জায়গায় "ইনভার্টেড" সব বস্ত পাওয়া যাচ্ছে যেগুলো সাধারণ যেকোনো বস্তু থেকে আলাদা। স্বাভাবিকভাবে যেখানে সবকিছু সময়ে সামনের দিকে যায়, এই বস্তুগুলো যাচ্ছে উল্টো দিকে।
উদাহরণ হিসেবে একটি ইনভার্টেড বুলেটকে ধরা যাক। স্বাভাবিক বুলেট যেখানে পিস্তল থেকে বের হয়, এই বুলেটগুলো তাদের দিকে পিস্তল তাক করলে ছুটে এসে ম্যাগাজিনে প্রবেশ করে। বর্তমানে যারা এই উল্টো বস্তুগুলো খুঁজে পাচ্ছে, তারা ধারণা করে ভবিষ্যৎ থেকে কেউ কোনো অঘটন ঘটানোর চেষ্টা করছে। প্রোটাগনিস্টের মিশন এই অঘটনটি থামানো। তাকে সাহায্য করে নীল নামের এক যুবক যে প্রকাশ না করলেও অনেক কিছু জানে মনে হয়। ভিলেইন হিসেবে আছে রহস্যময় স্যাটোর যে কিনা ভবিষ্যতের মানুষের সাথে কোনোভাবে যোগাযোগ রাখে। স্যাটোর নির্মম এক চরিত্র যে কিনা তার ছেলেকে জিম্মি রেখে স্ত্রী কেইটকে ব্যবহার করে চলেছে।
স্যাটোর ও প্রোটাগনিস্টের মধ্যে ঠোকাঠুকি গল্পের একশনের দিকটি তুলে আনে। কেইটের এবিউসিভ রিলেশনশিপ হলো গল্পের ইমোশনাল সেন্টার, প্রোটাগনিস্ট যার উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হয়। এই ইমোশনাল কোরটি অটুট রেখে নোলান সময়ের উল্টো দিকে যাওয়ার কনসেপ্ট ইউজ করে কমপ্লেক্স ও এপিক সব একশন সেটপিস তৈরি করে গেছেন। "টেনেট" এর কমপ্লেক্সিটির তল খুঁজতে হলে, কিছু কনসেপ্টের ধারণা থাকলে ভালো হয়।
মুভিটিতে সময়ের পেছনে যাওয়া বস্তু যেমন আছে, তেমনি আছে আস্ত ইনভার্টেড মানুষ। "টার্নস্টাইল" নামে একটি মেশিন ইউজ করে এখানে মানুষদের সময়ের উল্টো দিকে পাঠিয়ে দেয়া হয়। তবে এটা আমরা যে সাধারণ ফিকশনাল টাইম ট্রাভেল দেখি তা নয়। ইনভার্টেড মানুষরা সময়ের ভিন্ন একটি পয়েন্টে হঠাৎ হাজির হোন না, বরং তাদের আশেপাশের জগত উল্টো দিকে যেতে থাকে, একটি ভিডিও উল্টো দিকে চলার মতো। অর্থাৎ এক মাস আগের সময়ে যেতে হলে, নিজেকে উল্টে দেয়ার পর এই এক মাস সময় ঠিকই কাটাতে হবে, যখন সবকিছু সময়ের উল্টো দিকে যাচ্ছে। কোন শর্টকাট নেই।
এই মেকানিজমটি ইউজ করে মুভির ক্যারেক্টাররা একটি মিলিটারি ট্যাকটিক পরিচালনা করে - "টেম্পোরাল পিন্সার মুভমেন্ট"। নরমাল পিন্সার মুভমেন্টে কোনো অবজেক্টিভকে দুই প্রান্ত থেকে আক্রমণ করা হয়, যেমন ধরা যাক, একটা স্ট্রিটে পালাতে থাকা কোনো ক্রিমিনালকে সামনে পেছনে দুদিক থেকেই ধাওয়া করা। টেম্পোরালি, এটা করা হয় সময়ের দুদিক থেকে। এই মুভমেন্টের মেইন প্রিন্সিপাল হলো ,যা একবার ঘটেছে তা আর চেঞ্জ হবে না। এই তথ্য কিভাবে কাজে লাগে সেটা বোঝার জন্য, কল্পনা করুন আপনি একটি টাস্ক সম্পন্ন করবেন যেটি করতে ১ ঘন্টা সময় লাগবে। কাজটিতে আপনি ব্যর্থ হলেন, কিন্তু তার পর একটি টার্নস্টাইলে নিজেকে উল্টে দিয়ে এক ঘন্টা পেছনে যাওয়া শুরু করলেন।
এই এক ঘন্টায় এখন দুটি আপনি বিরাজমান, প্রথম আপনি সময়ের সামনের দিকে যাচ্ছে, যে কিনা ব্যর্থ হবেই, সেটা চেঞ্জ হচ্ছে না। তবে দ্বিতীয় আপনি, যে কিনা সময়ের উল্টো দিকে যাচ্ছে , তার কাছে এই ব্যর্থতার ইনফরমেশন আছে, যে কিনা সেটা ব্যবহার করে টাস্কটির ওয়ান্টেড আউটকাম পেতে পারে। এক ঘন্টার মধ্যে যা ঘটে গেছে তা যে অপরিবর্তিত থাকবে, এই তথ্যটি এভাবে দুটি টিম ব্যবহার করতে পারে। একটি টিম ঘটনার মধ্যে গিয়ে ইনফরমেশন কালেক্ট করবে, আরেকটি টিম সময়ের পেছনে গিয়ে এই ইনফরমেশন ইউজ করবে। অন পেপার ব্যাপারটা মোটামুটি বোঝা গেলেও, একচুয়াল সিনে আগু পিছু অনেক ক্যারেক্টার আর অবজেক্ট মিলে ব্যাপারটা প্রায় অবোধ্য হয়ে যায়।
রিপিট ভিউয়িং আর মাথা খাটানো ব্যতিত কাহিনি মাথায় ধরবে না। জটিলতার কারণে এই অবোধ্যতা থাকলেও ফিল্মমেকিং ও স্টান্টের চমৎকার মেলবন্ধনে একশন সিনগুলো হাইলি এঞ্জয়েবল ছিল। মাঝে মাঝে গুজে দেয়া এক্সপোজিশন ও ক্যারেক্টার ড্রামা হ্যান্ডেল করা হয়েছে বেশ ইকোনমিক্যালি। নোলান যথারীতি দর্শককে সব হাতে ধরিয়ে দেওয়া থেকে বিরত থেকেছেন। গল্পের চমৎকারীতার কারণে আহামরি ক্যারেক্টার ড্রামা না থাকলেও মনযোগ ধরে রাখতে কোনো কষ্ট হয় নি। "টেনেট" বরং কন্সিস্টেন্টলি একটি ফান ও এক্সাইটিং এডভেঞ্চার। নোলান ভক্তরা একটি চমৎকার পাজল সলভ করার এক্সপেক্টেশন নিয়ে বসে যেতে পারেন।
বিজ্ঞাপনগুলি এখানে দেখানো হবে

We are grateful that you provided us with such a beautiful and enlightening post to read. It was a topic that held a lot of attention. Much though this is often an intriguing subject, the interesting way in which you have written about it makes it even more engaging. Once again, I am grateful to you for all you do.
উত্তরমুছুনYou can see the of all English subtitles, English Subtitle download, English subtitle movie or SRT file Download through AnySubtitle.com"