You Won't Be Alone review | 2022 | ইউ ওঁন'ট বি অ্যালোন রিভিউ
You Won't Be Alone review
প্রথমেই ধন্যবাদ জানাবো এনিসাবটাইটেল ওয়েবসাইটকে যার মাধ্যমে আমরা খুব দ্রুতই English Subtitles অথবা SRT file ডাউনলোড করতে পারি যারা আমাদের দ্রুত নিজের ভাষায় মুভি উপভোগ করতে সাহায্য করছে প্রতিনিয়ত। এই সাইটের মাধ্যমে আপনি আপনার পছন্দের English subtitle movie খুজতে পারেন এবং English Subtitle Download করুন।
You Won't Be Alone (2022) Directed by - Goran Stolevski. Written by - Goran Stolevski. Starring - Noomi Rapace, Anamaria Marinca, Alice Englert, Carloto Cotta, Félix Maritaud, Sara Klimoska. Genre - Drama, Folk Horror. Running Time - 1 Hour 48 Minutes. Language - Macedonian.
কাজের ফাঁকে বাচ্চা মেয়েটিকে দেখতে আসা মা আবিষ্কার করেন বাচ্চাটির পাশে মারিয়া বসে আছে। মারিয়া ওই অঞ্চলের ভয়ের গল্পগুলোতে বারবার উঠে আসা একটি চরিত্র৷ সে একজন উইচ, বাচ্চাদের মায়ের কাছ থেকে কেঁড়ে নিয়ে জাদুর জন্য ব্যবহার করে সে। বাচ্চাটিকে বাঁচানোর জন্য মা'টি একটা চুক্তি করেন উইচটির সাথে, মেয়েটি প্রাপ্তবয়স্ক হলে তাকে উইচটির হাতে তুলে দেবেন তিনি, তবে এখন যেন তাকে মারিয়া না নেয়।
"ইউ ওন্ট বি এলোন" গোলান স্টোলেভস্কির প্রথম মুভি। প্রথম মুভিতেই এই প্রতিভাবান ডিরেক্টর মেডিটেটিভ গল্প বলায় নিজের দক্ষতা দেখিয়েছেন। মুভিটি ফোক হররের মধ্যে দিয়ে সমাজ ও মানবজীবনের ওপর একটা পার্সপেক্টিভ তুলে এনেছে।
"ইউ ওন্ট বি এলোন" একদম আঁনকোরা একটি আর্ট ফিল্ম। মুভিটির বড় একটি অংশ উঠে এসেছে ন্যারেশনের মাধ্যমে। ডায়লগগুলো এমনভাবে লেখা যে সেগুলোকে স্ট্রাকচার্ড চিন্তাধারার বদলে আকাশ পাতাল ভাবনা বলে মনে হয়। প্রায়ই মুভির চরিত্রগুলোকে ক্যামেরায় আবদ্ধ করা হয়েছে একদম কাছ থেকে নতুবা একটু দূর থেকে, যেখানে তাদের ঠিক ফ্রেমের মাঝখানে না রেখে একপাশে রাখা হয়। ক্যামেরাটি স্থির না থেকে একটু এলোমেলো ভাবে ঘুরে বেড়ায়। এডিটিং এর মাঝে ফোকাসের কমতি আছে বলে মনে হয়। এই কম্বিনেশনটি বিরক্তিকর একটা এক্সপেরিয়েন্স দেবে মনে হলেও, গল্পের সাথে একদম ম্যাচ করে গেছে এই এপ্রোচ। মুভিটি গল্পের সাথে মেলে এমন সিনেমাটোগ্রাফি ও এডিটিং চুজ করার একটি চমৎকার উদাহরণ।
মুভিটির গল্পটি বলা হয়েছে দুটি চরিত্রের মধ্যে দিয়ে। নেভিনা মুখ্য চরিত্র। মারিয়া মাঝে মাঝে নিজের জানান দিয়ে যায়। মারিয়া নেভিনাকে হাতে পাওয়ার পর তাকেও একটি উইচে পরিণত করে। গল্পের এই উইচদের ক্ষমতা হলো, তারা নিজেদের অন্য মানুষ বা পশুপাখিতে রুপান্তর করতে পারে এবং তারা প্র্যাকটিক্যালি অমর। নেভিনা সদ্যপ্রাপ্ত এই ক্ষমতা দিয়ে বেশ কয়েকটি মানুষের জীবন যাপন করে। মারিয়ার ভয়ে নেভিনার মা তাকে আইসোলেটেড ভাবে বড় করেছে, তাই সমাজ নিয়ে কোনো ধারণা নেই তার। এই চরিত্রটির মধ্যে দিয়ে মুভিটি মানব সমাজের বৈষম্য, জীবনের সংগ্রাম এবং এসব পেরিয়ে নিজের জায়গা খুঁজে নেয়ার একটি গল্প বলে যায়।
"ইউ ওন্ট বি এলোন" ১৮ দশকের মেসিডোনিয়ার একটি প্রত্যন্ত গ্রামাঞ্চল তুলে এনেছে। আধুনিকতার কোনো লেশ নেই এখানে। মানুষের জীবন এখানে কৃষিনির্ভর। তারা বিশ্বাস করে বিভিন্ন আঞ্চলিক গল্পগাথায়। আবার এসব গল্পের মাঝে একটা সত্যতা দেখিয়ে মুভিটি ফোক গল্পের একটি পৃথিবীকে তুলে আনে।
মুভিটি মানবসমাজের যে বৈষম্যটির পর্যালোচনা করে তা হলো লিঙ্গবৈষম্য। এই প্রত্যন্ত অঞ্চলে নারীরা সবসময়ই কারো না কারো কাছে বন্ধক থাকে। তাদের সেলফ ডিটারমিনেশনের ক্ষমতা পুরুষের চেয়ে কম দেয়া হয়। সব মানুষেরই নিজস্ব ব্যক্তিত্ব আছে এবং এই ব্যক্তিত্বের বিকাশ চাওয়ার একটি আদিম তাড়না আছে। সমাজের আদব-কায়দা নিয়ে কিছুই জানা না থাকা নেভিনা বড় হলেও শিশুসুলভ, সে একটি ব্ল্যান্ক স্লেইট। তাকে যখন বাকিরা ধরেবেঁধে একজন নারীর প্রিডিটারমাইন্ড রোলে বসানোর চেষ্টা করে, তখন তার মগ্ন চিন্তাধারায় এই সিস্টেমের অসাড়তাটি উঠে আসে। আমির খানের "পিকে" মুভিটি যারা দেখেছেন, ওই মুভিতেও সামাজিক ক্রিটিসিজমে একটি এলিয়েনের মাধ্যমে সিমিলার একটা এপ্রোচ নেয়া হয়েছিল।
১৮ দশকের একটি প্রত্যন্ত সমাজে নারীর জায়গাটির পর্যালোচনা ছাড়াও মুভিটি নেভিনার মাধ্যমে মানুষের সামাজিকতার একটি বিশ্লেষণ তুলে আনে। মেসিডোনিয়ার গ্রামটির মানুষদের নিজস্ব রুটিন আছে, সংস্কৃতি আছে। নেভিনার কাছে এসবই অপরিচিত। তার আনফর্মড মনে এসব নিয়ে যে চিন্তাধারা উঠে আসে সেটা দর্শককে একটি ইউনিক পার্স্পেক্টিভ দেয়। নেভিনার ধীরে ধীরে নিজের একটা পথ খুঁজে নেয়ার ন্যারেটিভটি এই চিন্তাধারার একটি পরিণতি দেখায় যেটা দেখাটা বেশ ইন্টারেস্টিং ছিল। "ইউ ওন্ট বি এলোন" নেভিনার এই বড় হওয়ার মাধ্যমে সমাজ নিয়ে একটি থট এক্সপেরিমেন্ট তুলে ধরে, যেটার প্রোপার এক্সিকিউশন মুভিটিকে থট প্রভোকিং একটা এক্সপেরিয়েন্সে পরিণত করেছে।
মুভিটির অন্য মূল চরিত্র মারিয়া ট্রাজিক ব্যাকগ্রাউন্ডের একটি ক্যারেক্টার। মুভিটি ধীরে ধীরে দর্শককে তার সাথে পরিচিত করায়। মারিয়া একজন নিহিলিস্ট। কারো প্রতি বিশ্বাস নেই তার, তার ট্রাজিক জীবন তাকে এই শিক্ষাটি দিয়ে গেছে। নেভিনাকে প্রায়ই দেখা দিয়ে বলে যায় সে, যে একদিন এই সমাজ তাকে উগড়ে ফেলে দেবে। তখন কেউ তার দিকে ফিরেও তাকাবে না।
মারিয়া নেভিনার এন্টিথিসিস। এই দুটি চরিত্রের মাধ্যমে একই মুভিটি একই জীবন কিভাবে দুটি মোড় নিতে পারে সেটা এক্সপ্লোর করে। মারিয়া তার সমাজের আর দশটা নারীর মতোই একটা জীবন পেয়েছিল। তাই আলাদা কিছু করা হয় নি তার। নেভিনা মারিয়ার কারণে স্বাভাবিক একটি জীবন পায় নি। কিন্তু সেটাই তাকে ভিন্ন একটা রাস্তা নিতে সাহায্য করে। এই দুটি চরিত্রের মধ্যে দিয়ে মুভিটি সেলফ ডিটারমিনেশনের শক্তিটি নিজ হাতে তুলে নেয়াটা একজনের জীবনে কি পার্থক্য তৈরি করে দেয় তা তুলে ধরে এবং এই সুযোগটি কাউকে না দেয়াটা কতটা অবিচার সেটা ফুটিয়ে তোলে। মুভিটির বড় একটি অংশ সমাজের একটি অপরিণত দিক তুলে আনলেও, এই দুটি চরিত্রের কনট্রাস্ট দিন শেষে একটি অপটিমিজম তুলে এনেছে। যেটি গল্পটির একটি সুন্দর পরিসমাপ্তি দেয়।
আর্ট ফিল্ম দেখার ইচ্ছে থাকলে, "ইউ ওন্ট বি এলোন" রেকমেন্ড করবো।

মন্তব্যসমূহ