Munafik 2 Movie Review - মুনাফিক - 2022

Munafik 2 Movie Review

প্রথমেই ধন্যবাদ জানাবো এনিসাবটাইটেল ওয়েবসাইটকে যার মাধ্যমে আমরা খুব দ্রুতই English Subtitles অথবা SRT file ডাউনলোড করতে পারি যারা আমাদের দ্রুত নিজের ভাষায় মুভি উপভোগ করতে সাহায্য করছে প্রতিনিয়ত।

গ্রামের একটি মেয়েকে জ্বীনে আছড় করেছে এবং সে তার বাবার লাশের কাচা মাংস খেতে খেতে বলছে " আমি একটা ইহুদি জ্বীন। ৪০ দিন দাজ্জাল দুনিয়ায় বিচরণ করবে। তখন কিভাবে নামাজ পড়বি? "

Munafik 2 Movie Review


মালেশিয়ান মুভি " Munafik " যারা দেখেছেন তারা জানেন কোন লেভেলের রিয়ালেস্টিক ইসলামিক হরর মুভি এটি। জ্বীনে আছড় করলে মানুষ ঠিক কিভাবে আচরণ করে এবং ইসলামিক পদ্ধতিতে জ্বীন ছাড়ানোর মতো ব্যাপার গুলো এই মুভিতে দেখানো হয়েছে। এটা ২য় এবং শেষ কিস্তি হচ্ছে " Munafik 2 ".. চরম লেভেলের গা ছমছমে কিছু দৃশ্য রয়েছে এটাতে। জ্বীনে ভর করা ব্যাক্তির হামাগুড়ি দিয়ে চলাফেরা করা,কফিনের ভিতর ভয়ানক প্রেতাত্মার সাথে শুয়ে থাকা এবং আত্মার ডাকে সাড়া দিয়ে গভীর রাতে জঙ্গলে চলে যাওয়া সহ আরও কিছু মারাত্মক ভয়ানক ব্যাপার স্যাপার রয়েছে।

এটাতে দেখানো হয়েছে মুনাফিক,কাফিররা মুসলিম রুপেই আমাদের ঈমান নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যখনি কোন প্রকৃত মুসলিম তাদের প্রতিহত করার চেষ্টা করছে তখনি তাকে করা হচ্ছে ভয়ানক কালাযাদু কিংবা ব্ল্যাক*ম্যাজিক। কালা*যাদু যে কতটা ভয়ানক হতে পারে সেটার কিছুটা ধারণা এই মালেশিয়ান মুভিতে দেখানো হয়েছে।
তবে শেষ কথা একটাই, মুনাফিক,কাফির,শয়তান বিভিন্ন খারাপ জ্বীন দিয়ে আপনাকে কষ্ট দিবে এবং আপনার ঈমান নষ্ট করার ট্রাই করবে কিন্তু আপনাকে আল্লাহ এবং রাসুলের প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবে।
Munafik 2 Movie Review


আমি বলবো মুসলিম হিসেবে এই " Munafik " সিরিজটি আপনার দেখা উচিত তবে রাতে দেইখেন না। মারাত্মক লেভেলের কিছু ভয়ানক দৃশ্য আছে। তবে দেখলে নিজ দায়িত্বে দেখুন।

বিজ্ঞাপনগুলি এখানে দেখানো হবে

মন্তব্যসমূহ

সংরক্ষণাগার

যোগাযোগ ফর্ম

প্রেরণ

ব্লগ অনুসন্ধান করুন