Thiruchitrambalam Review - থিরুচিত্র্যাম্বলাম রিভিউ - 2022
Thiruchitrambalam Review
প্রথমেই ধন্যবাদ জানাবো এনিসাবটাইটেল ওয়েবসাইটকে যার মাধ্যমে আমরা খুব দ্রুতই English Subtitles অথবা SRT file ডাউনলোড করতে পারি যারা আমাদের দ্রুত নিজের ভাষায় মুভি উপভোগ করতে সাহায্য করছে প্রতিনিয়ত। এই সাইটের মাধ্যমে আপনি আপনার পছন্দের মুভি খুজতে পারেন এবং English Subtitle Download করুন।
IMDb: 8.1
Director: Mithran R Jawahar
Genre: Family Drama / Romance
- ভালোবাসা কখন সুন্দর জানেন! যখন একদম পারফেক্ট একটা মানুষ লাইফে আসে,যার সাথে আন্ডারস্ট্যান্ডিং ম্যাচ করে,যে খুব কেয়ার করে, যে আপনাকে পুরোটা বুঝতে পারে আপনি কি চান কিসে আপনি খুশি হন হ্যা তখনই ভালোবাসা সুন্দর। অনেক সময় হয় কি আমরা খুব কাছে থেকেও সঠিক মানুষটাকে চিনতে পারিনা। কিন্তু ভাগ্য ভালো হলে একটা সময় সেই প্রিয় মানুষ টার সাথে সেই ভালোবাসার মানুষটার সাথে জীবন কাটানোও সম্ভব। মোটকথা একটা সঠিক মানুষের ভালোবাসা জীবনে খুব দরকার।
- আমি সাউথের মুভি পছন্দ করি ভাই, খুব পছন্দ করি। আর পছন্দ করার কারণ হচ্ছে এরকম একেকটা মুভি। রিসেন্টলি Sita Ramam দেখলাম। তারপর আবার প্রিয় অভিনেতা ধানুশ অভিনীত এই মুভিটি দেখলাম।মানে এই সব মুভি দেখলে মানুষের ডিপ্রেশন কমে যাবে আমি কনফার্ম। এত সুন্দর একটা গল্পের উপস্থাপনা, এত সুন্দর নির্মাণ উফ্ অসাধারণ অসাধারণ। যারা ভাবেন শুধু প্রচুর টাকা থাকলেই ভালোবাসা সম্ভব তারা ভুল।আমি অন্তত এভাবে চিন্তা করিনা। মানে মোটামুটি ভাবে সমাজে চলতে পারার মত টাকা আর এক রাশ ভালোবাসা থাকলেই সুখে থাকা যায়। নিজের স্বপ্নটাই যেন এই মুভিতে দেখলাম আমি।
- মুভিতে অভিনয় করেছেন আমার প্রিয় অভিনেতা ধানুশ, আমার আরেক প্রিয় অভিনেত্রী Nithya Menen আরেক পছন্দের অভিনেত্রী Rashi khanna সহ আরো অনেকেই। তবে আরেকজন অভিনেতা যিনি আমার খুব প্রিয়, তিনি হচ্ছেন Prakash Raj. দুর্দান্ত অভিনয় করেছেন মুভিটিতে। আমার কাছে খুব ভালো লেগেছে। মুভির সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান গুলো অসাধারণ ছিলো।সব মিলিয়ে ধানুশের ক্যারিয়ার এর অন্যতম সেরা একটা মুভি হয়ে থাকবে এই মুভিটি।
- মুভিতে অভিনয় করেছেন আমার প্রিয় অভিনেতা ধানুশ, আমার আরেক প্রিয় অভিনেত্রী Nithya Menen আরেক পছন্দের অভিনেত্রী Rashi khanna সহ আরো অনেকেই। তবে আরেকজন অভিনেতা যিনি আমার খুব প্রিয়, তিনি হচ্ছেন Prakash Raj. দুর্দান্ত অভিনয় করেছেন মুভিটিতে। আমার কাছে খুব ভালো লেগেছে। মুভির সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান গুলো অসাধারণ ছিলো।সব মিলিয়ে ধানুশের ক্যারিয়ার এর অন্যতম সেরা একটা মুভি হয়ে থাকবে এই মুভিটি।
মুভির শুরুটা হয় একটা মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে। একটা পরিবার যেখানে আছে থিরু,তার বাব পুলিশ ইন্সপেক্টর আর তার দাদা। একটা কার এক্সি*ডেন্টে থিরুর মা আর বোন মা*রা যায়। গাড়িটা ড্রাইভ করছিলো থিরুর বাবা। সেই থেকে থিরু আর তার বাবার সম্পর্ক ভালো না। কথাও বলে না ঠিক ঠাক। থিরু ডেলিভারি বয়ের কাজ করে। বাবার সাথে রাগ করে পড়াশোনাও করেনি সে। থিরুর সব চেয়ে কাছের বন্ধু শোবানা। সে চাকরি করে। দুজনের খুব মিল। থিরু দুবার দুজন মেয়েকে প্রোপোজ করে কিন্তু কোন লাভ হয়না তাতে। তাহলে কি ছিলো থিরুর কপালে!
আমি তো এমন ভাবে লিখলাম আপনারা মনে করবেন ধুর এ আর এমন কি! কিন্তু মুভিটা কতটা অসাধারণ তা আপনারা মুভি দেখলেই বুঝতে পারবেন।মুভিটাতে অনেক গুলো গল্প আছে। একটা মধ্যবিত্ত পরিবারের গল্প,ভালোবাসার গল্প, ববন্ধুত্বের গল্প,বাবা ছেলের গল্প আরো অনেক কিছু। তাহলে আর কিসের দেরী! ঝটপট দেখে ফেলুন দারুণ এই মুভিটি। আর হ্যা কেমন লেগেছে জানাবেন কিন্তু। আজকের মত এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে
বিজ্ঞাপনগুলি এখানে দেখানো হবে


মন্তব্যসমূহ