Kimi review - কিমি রিভিউ - 2022

Kimi review

প্রথমেই ধন্যবাদ জানাবো এনিসাবটাইটেল ওয়েবসাইটকে যার মাধ্যমে আমরা খুব দ্রুতই English Subtitles অথবা SRT file ডাউনলোড করতে পারি যারা আমাদের দ্রুত নিজের ভাষায় মুভি উপভোগ করতে সাহায্য করছে প্রতিনিয়ত। এই সাইটের মাধ্যমে আপনি আপনার পছন্দের মুভি খুজতে পারেন এবং English Subtitle Download করুন।

Directed by - Steven Soderbergh. Written by - David Koepp. Starring - Zoë Kravitz, Betsy Brently, Rita Wilson, Emily Kuroda, Devin Ratray. Genre - Thriller, Mystery. Running Time - 1 Hour 29 Minutes.


ঘরের বাইরে যেতে ভয় পান, এমন এক তরুণী "কিমি" নামে একটি ভার্চুয়াল এসিস্টেন্ট এর টেক টিমে কাজ করেন। যন্ত্রটির রেকর্ড করা ভয়েস ফাইল গুলো রিভিউ করার সময় একটি ক্রাইম ঘটতে শুনে ফেলেন তিনি...
"কিমি" স্টিভেন সোডারবার্গের ইম্প্রেসিভ ফিল্মোগ্রাফিতে আরেকটি চমৎকার সংযোজন। প্রতিভাবান এই ডিরেক্টর স্বল্প বাজেটে কোয়ালিটি সব মুভি বানিয়ে যাচ্ছেন অনেক দিক ধরে। "কিমি"র বাজেট ৩.৫ মিলিয়ন, কিন্তু এই বাজেটেই মুভিটি যেমন ফিল্মমেকিং দেখিয়ে গেছে তা প্রশংসনীয়।
মুভিটির বেশীরভাগ টেনে নেয়ার দায়িত্ব জোয়ি ক্রাভিটজের ওপর। ঘরকুনো, সমাজ থেকে বিচ্ছিন্ন এক মহিলার ভূমিকায় চমৎকার অভিনয় করেছেন তিনি। তার হাঁটাচলার ভঙ্গি, চাহনি, হিউম্যান কানেকশন ও গল্পে ঘটে যাওয়া ঘটনাবলীর প্রতি সাবধানী একটা রিয়েকশন সব চরিত্রটিকে মাল্টিফেসেটেড ভাবে তুলে এনেছে। চরিত্রটির প্রতি ইন্টারেস্ট জাগা সহজ হওয়ায় গল্পটির ভেতরে প্রবেশ করাটাও সহজ হয়েছে।
"কিমি" ক্যারেক্টার ড্রামা ও টেক থ্রিলারের একটা দারুণ মিশ্রণ তুলে আনে। মুভিটি প্রথমে ক্রাভিটজের এঞ্জেলা চরিত্রটিকে তুলে আনে সম্পূর্ণভাবে। তার থাকার জায়গা, তার প্রতিবেশী, তার হ্যাবিটস, তার আশেপাশে থাকা মানুষগুলোর সাথে তার সম্পর্ক সব ডিটেইলড ভাবে উঠে এসেছে। এটা গল্পের মিস্ট্রিটির প্রতি তার রিয়েকশনকে কন্টেক্সচুয়ালাইজড করেছে পরিপূর্ণভাবে, তাই মিস্ট্রিটি যখন গল্পের ফোরফ্রন্টে আসে এবং গল্পের মোমেন্টাম দ্রুত হতে থাকে, সেটা ফলো করতে কোনো কষ্ঠ হয় না।
Kimi review - কিমি রিভিউ  - 2022


মুভির সেন্ট্রাল মিস্ট্রিটি টেক নির্ভর একটি জগতে পার্সোনাল ও কর্পোরেট গ্রিডের একটি কাহিনী তুলে আনে। টেকনোলজীর ওপরে আমাদের নির্ভরতা, এই টেকের পেছনের মানুষগুলোর ওপর নির্ভরতা হয়ে দাঁড়ায়। টেকের পেছনের এই মানুষগুলো তাতে অনেক ক্ষমতাশালী হয়। এই ক্ষমতার অপব্যবহারের একটা ঘটনা প্রতিরোধ করার দায়িত্ব পড়ে যায় এমন একজনের ওপর, যে কিনা ঘরের বাইরে পা ফেলতেই ভয় পায়। মুভিটি এই ফিশ আউট অব ওয়াটার পরিস্থিতি তুলে এনেছে চমৎকার ফিল্মমেকিং দিয়ে। মিস্ট্রিটি টেক অফ করার পর গল্পের পেসিং ও গল্পটি শ্যুট করার চয়েজগুলো ছিল একটা সিম্ফোনির মতো। চমৎকার ফিল্ম মেকিং প্ল্যান ও এক্সিকিউটিং এর ফ্লেক্সিং দেখা যায় এই অংশটিতে। ফিল্ম মেকিং এর খুঁটিনাটিতে যাদের আগ্রহ আছে, তারা এই অংশটি দেখে মজা পাবেন।
"কিমি" অত্যন্ত ক্লিন একটি মুভি। তার অভিনয়, পরিচালনা সব কিছুতেই চমৎকার পরিকল্পনা ও তার ভালো এক্সিকিউটিং এর ছাপ রয়েছে। কিন্তু তাই বলে মুভিটি যান্ত্রিক নয়, বরং সাথে সাথে এনগেজিং ক্যারেক্টার ড্রামাও আছে। টেক থ্রিলার যাদের পছন্দ, "কিমি" মাস্ট রেকমেন্ডেড।

বিজ্ঞাপনগুলি এখানে দেখানো হবে

মন্তব্যসমূহ

সংরক্ষণাগার

যোগাযোগ ফর্ম

প্রেরণ

ব্লগ অনুসন্ধান করুন